বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে এক নারীসহ ৮ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা ও কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকাগুলোতে প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে নারীসহ ৮ মাদকসেবীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গণশ্যাম এলাকার মৃত অহিদুল ইসলাম এর মেয়ে ফারজানা আক্তার (২১), টাঙ্গাইল জেলার মধুপুর থানার নয়াপাড়া এলাকার ইদ্রিস তালুকদারের ছেলে মোঃ মারুফ (৩৪), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার রফিক আলীর ছেলে সজীব মিয়া (২৭), টাঙ্গাইল সদর থানার মাহমুদ নগর এলাকার মোঃ ছোরমান আলীর ছেলে তোফাজ্জল (৪৫), গাজীপুর সদর থানার নাওজোর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৬) এদের প্রত্যেককে ১৫ দিন করে এবং বরিশালের পালপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে আজাদ হোসেন (২৯), পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরগুনাথপুর এলাকার ওবায়দুল্লাহ শিকদারের ছেলে আব্দুল্লাহ (২৯), গাজীপুর জেলার কোনাবাড়ী আমবাগ এলাকার মোঃ মতিয়ার হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (২৭) এদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানান, মাদকমুক্ত কালিয়াকৈর গড়তে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তারিখ ১৪-০৯-২৬ইং

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park