সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে ৪৫৮ লিটার চোলাইমদ ও ওয়াশসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও ৪৪৫ লিটার ওয়াশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্যামপুর গ্রামের সম্রাট রাজপুত্রের ছেলে রনজিৎ রাজপুত্র (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রহমান মালাকারের ছেলে মো. আজিজুর রহমান (৫৬) এবং সাদাপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত খয়ের উল্লাহর ছেলে মো. তাজিম উদ্দিন (৩৮)।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নিয়ামতপুর থানার একটি দল মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য খড়িবাড়ি বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শ্যামপুর গ্রামে রনজিৎ রাজপুত্রের বাড়ির বারান্দায় কয়েকজন ব্যক্তি দেশীয় চোলাইমদ তৈরি ও কেনাবেচার জন্য অবস্থান করছেন।
পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে পুলিশের একটি দল বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ রনজিৎ রাজপুত্র, আজিজুর রহমান ও তাজিম উদ্দিনকে আটক করে।
অভিযানের সময় রনজিৎ রাজপুত্রের বাড়ির বারান্দা থেকে ২৫০ মিলিলিটারের ৪০টি বোতলে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। একই স্থান থেকে দুটি ড্রামে ১২০ লিটার, তিনটি সিলভারের পাতিলে ১২০ লিটার, পাঁচটি প্লাস্টিকের বালতিতে ১০০ লিটার এবং আরও তিনটি বালতিতে ২৫, ৫০ ও ৩০ লিটারসহ মোট ৪৪৫ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
এ ছাড়া আজিজুর রহমানের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২৫০ মিলিলিটারের ১২টি বোতলে ৩ লিটার চোলাইমদ এবং তাজিম উদ্দিনের কাছ থেকেও চোলাইমদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের হিসাবে উদ্ধার করা চোলাইমদের আনুমানিক বাজার মূল্য ৩ হাজার ৯০০ টাকা এবং ৪৪৫ লিটার ওয়াশের মূল্য প্রায় ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park