মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮ কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ গোপালগঞ্জ শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা

কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বাঙ্গরা বাজারে আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মো. পিন্টু মিয়া হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন।
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন আনোয়ার হোসেন মেম্বার। পূর্বশত্রুতার জেরে ১৯ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।
মামলার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. পিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু মিয়া হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park