বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে বিকাশ চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী ঃ

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুরের ভাঙ্গা ও মুন্সীগঞ্জের পদ্মা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মটরা গ্রামের মৃত এরফান মাতুব্বরের ছেলে চাঁন মিয়া (৫৪) এবং একই গ্রামের রোকন মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর (৩০)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার ৫০ টাকা সহ বিভিন্ন ব্র্যান্ডের ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন ফোন ও বিভিন্ন অপারেটরের ১২টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের ব্যবসায়ী মোন্নাফ শেখের ছেলে মো. হুসাইন শেখ (২২) ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়াশোনা করেন। প্রতিদিন তিনি রাজবাড়ী থেকে ফরিদপুরে যাতায়াত করেন।

গত ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে মোন্নাফ শেখ রাজবাড়ী সদর থানাধীন মাটিপাড়া বাজারের চার রাস্তার মোড়ে অবস্থানকালে ০১৩৫০৭৯৯৯০৮ নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। কলদাতারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জানান, তার ছেলে হুসাইন শেখ ও তার দুই বন্ধুকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।

এ সময় কলদাতারা মোন্নাফ শেখের কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তার ছেলের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর হুমকি দেয় । ছেলের কথা চিন্তা করে মোন্নাফ শেখ কথিত ওই ব্যক্তিদের দাবিতে সম্মত হন।

পরে টাকা পাঠানোর জন্য তাকে ০১৮৩৪২৭৫২১৩ নম্বরের একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট দেওয়া হয়। এরপর মোন্নাফ শেখ আলাদিপুর বাজারের বিভিন্ন দোকান থেকে বিকাশের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা ওই অ্যাকাউন্টে পাঠান।
টাকা পাঠানোর পর কলদাতাদের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। পরে বাড়িতে ফিরে মোন্নাফ শেখ দেখতে পান, তার ছেলে হুসাইন বাড়িতেই রয়েছেন। তখন তিনি বুঝতে পারেন, প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিনি ৫০ হাজার টাকা খুইয়েছেন।

পরে তিনি থানায় এসে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ওই টাকা আত্মসাতের অভিযোগে এজাহার দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চাঁন মিয়া ও হাফিজুল মাতুব্বরকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা পুলিশ ।

এ সময় রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কেউ ফোন করে গ্রেপ্তার, মামলা বা ভয়ভীতি দেখিয়ে টাকা চাইলে যাচাই-বাছাই ছাড়া কোনোভাবেই ব্যবস্থা গ্রহণ করা উচিত নয় । এ ধরনের ঘটনায় দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেন ওসি উত্তম কুমার ঘোষ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park