
বাবলু শেখ রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলা ৫ নং বরাট ইউনিয়ন পরিষদ নবগ্রাম মৌজার পাঁচুরিয়া রেলস্টেশন সংলগ্নে ১৩৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় ।
১৯৬১ সালে খন্দকার অলিউর রহমান নিজে মাখন লাল পোদ্দার এর নিকট হতে নবগ্রাম মৌজা হতে ৫৪ শতাংশ জমি ক্রয় করে এবং রেস্ট্রির মাধ্যমে দলিল হয় ইউনিয়ন পরিষদের নামে যা এখনো বহাল রয়েছে ।
দায়িত্বপ্রাপ্তদের অবহেলা ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের মাধ্যমে জমিটি সরকারের খাস খতিয়ানে চলে যায় বলে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ।
এই অজুহাতেবরাট ইউনিয়ন পরিষদ টি নদী ভাঙ্গন এলাকায় স্থানান্তর করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ এলাকাবাসীর ।
সদর উপজেলাবরাট ইউনিয়ন বাসির আয়োজনে শুক্রবার ১৮ই সেপ্টেম্বর বিকেল ৪ টার সময় পাঁচুরিয়া রেলস্টেশনে ইউনিয়ন বাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
নবগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল সাত্তার মিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,বরাট ইউনিয়ন পরিষদ টি সরকারের কোটি কোটি টাকা খরচ করে নদী ভাঙ্গন এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠে নির্মাণ করার পরিকল্পনা চলছে, ইউনিয়ন পরিষদ স্থানান্তর না করা ও সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান এই নেতা ।
ইউনিয়নের বাসিন্দা সমাজসেবক মোঃ আলতাফ মাস্টার মানববন্ধনে অভিযোগ করে বলেন যোগাযোগের ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ জায়গা পাঁচুরিয়া স্টেশন এখানে স্কুল কলেজ ব্যাংক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে ।
পদ্মা পাড়ে ইউনিয়ন পরিষদ নির্মাণ করলে ইউনিয়নবাসী হয়রানি সহ পরিষদ ভবন পরতে পারে এক ভয়ংকর ঝুঁকির মধ্যে,যা সরকার পরতে পাড়ে কোটি কোটি টাকা ক্ষতির মধ্যে- মন্তব্য করেন এই নাগরিক ।
তিনি আরো বলেন এখান থেকে ইউনিয়ন পরিষদ স্থানান্তর করা হলে এলাকাবাসী বৃহত্তম আন্দোলন গড়ে তুলবে, তিনি একই সঙ্গে ইউনিয়ন পরিষদ স্থানান্তর না করার দাবি জানান । এতে বক্তব্য রাখেন বরাট ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য কাজী রফিকুল ইসলাম, রাজবাড়ী সদর হাসপাতালের নার্স কর্মকর্তা মোঃ সোহেল নার্সন, ডাঃ এম এ মালেক, মোঃ সাত্তার ব্যাপারী সহ ইউনিয়ন বাসী একই দাবিতে মানববন্ধনে বক্তব্য দেন ।