মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮ কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ গোপালগঞ্জ শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে বি’পু’ল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জ’ব্দ

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র টহল দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, চারঘাট থানাধীন রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীর নামক স্থানে চোরাকারবারীরা কিছু মালামাল পাচাড়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চোরা কারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশী করে একটি ব্যাগের মধ্য হতে ১৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল শুল্ক অফিস, রাজশাহী জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park