শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

​মোঃ সোহেল রানা
রাজশাহী প্রতিনিধি

সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কার্যকর পদক্ষেপে উদ্ধার করা বিপুল পরিমাণ প্রত্নসম্পদ সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অভিযানে আটককৃত ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি এবং ১ হাজার ৮১৮টি প্রাচীন মুদ্রা জাতীয় জাদুঘরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর সদর দপ্তরে এক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ’-এর প্রতিনিধি দলের কাছে এসব মূল্যবান প্রত্নসম্পদ বুঝিয়ে দেওয়া হয়।
​বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া প্রত্নসম্পদগুলো গ্রহণ করতে বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী ব্যাটালিয়নে আসেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাতীয় জাদুঘরের পরিচালক মো. সাদেকুল ইসলাম এবং কীপার মোহাম্মদ মনিরুল হক। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি (আর্টিলারি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।
​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এসব নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। তাই সীমান্ত এলাকায় জাতীয় সম্পদ ও প্রত্নসামগ্রীর অবৈধ পাচার ও ধ্বংস রোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বিজিবি।
​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার, অবৈধ অস্ত্র প্রতিরোধ এবং প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা এসব প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের ফলে দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রাচীন উপাদানগুলো সঠিক সংরক্ষণের সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park