শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

হালুয়াঘাট প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মো. হোসেন আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব সংবাদে তার ব্যক্তি, সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর কোনো সত্যতা নেই। দীর্ঘদিন ধরে তিনি সততা ও সুনামের সঙ্গে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park