বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

অপরাধ নিয়ন্ত্রণে উল্লাপাড়ায় পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা, বাঁশকল ডিউটি পরিদর্শন এবং টর্চলাইট ও বাঁশি বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে আজ রাতে পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় উল্লাপাড়া মডেল থানা চত্বরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।

পরবর্তীতে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট) সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়।

পরিদর্শনকালে বাঁশকল ডিউটিতে নিয়োজিত সদস্যদের দায়িত্ব পালন আরও কার্যকর ও নিরাপদ করার লক্ষ্যে তাঁদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park