সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

উজিরপুরে সরকারি রাস্তার অর্ধকোটি টাকার গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা!

  • আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৫৬ বার পঠিত

মোঃসিফাত উল্লাহ, উজিরপুর ( বরিশাল) প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুরে সরকারি রাস্তার গাছ কাটার মহোৎসব চলছে। ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার টু সাতলা সড়কের সেনের হাট বাজার থেকে ধামুরা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে সরকারি রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির অর্ধকোটি টাকার শতাধিক গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে!

সরেজমিনে গিয়ে জানা যায় জামাল সরদার, কবির সরদার, মালেক হাওলাদার,রফিক হাওলাদার শাজাহান মল্লিক মিলে সরকারি রাস্তার দুই পাশের শতাধিক গাছ কেটে নিয়ে পাতা দিয়ে ঢেকে রাখে। এ ব্যাপারে শোলক ইউনিয়নের কানসি গ্ৰামের ইউপি সদস্য মোঃ শিরাজুল ইসলাম সরদার জানান বিভিন্ন এলাকার লোকজন ৫/৬দিন ধরে শতাধিক গাছ কেটে নিয়েছে। তবে জামাল সরদারের কেটে নেয়া ৬টি গাছ আমার জিম্মায় দিয়েছে উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। বাকি গাছ অন্যান্যরা কেটে নিয়ে যায়। এছাড়াও এক ব্যাক্তি মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে কন্টাকের মাধ্যমে অবৈধভাবে গাছ কেটে নেয়ার সহায়তা করেছে!

ইউপি সদস্য আরো জানান সে প্রতি গাছ কাটা বাবদ ২/৩ হাজার টাকা চাঁদা নিয়েছে। অভিযুক্ত রফিক হাওলাদার জানান সরকারি রাস্তার জমি আমার এবং আমার রোপিত গাছ কেটেছি। উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান খবর পেয়ে কিছু গাছ জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান উপজেলা বনবিভাগ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park