বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

ন‌ওগাঁর নিয়ামতপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও ঋণনীতি বিষয়ে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ (UDYOG)’ শীর্ষক কার্যক্রমের আওতায় ঋণনীতি বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) নিয়ামতপুর উপজেলা অডোটোরিয়ামে সকাল ১১:০০ টায় উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন ব্যাংকের উদ্যোগে এবং নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক আরিফুজ্জামান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রকৌশলী তারেক আজিজ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ‌উল আলম, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামসহ প্রমূখ।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিতকরণ এবং তাঁদের অর্থায়নের সুযোগ সৃষ্টি করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যাংকঋণ ও অর্থায়ন-সংক্রান্ত নীতিমালা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং তরুণদের ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park