
আব্দুল কাদের বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রাম জোয়াড়ী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের নির্বাচন স্থগিতের দাবিতে মানববন্ধন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীপুর দাখিল মাদ্রাসার সামনে প্রায় তিন থেকে চার শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন করেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মানববন্ধন এর সভাপতিত্ব করেন। তিনি বলেন ২৯ ডিসেম্বর জোয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। ওই নির্বাচনে আমাদের গ্রামের প্রার্থী শরিফুল ইসলাম মানিক মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু রিটার্নিং অফিসার সেই মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেন। পরে শফিকুল ইসলাম মানিক উচ্চ আদালতে আপিল করলে ২৬ ডিসেম্বর প্রার্থীতার বৈধতা পান। প্রতীক বরাদ্দ ও প্রচারের জন্য এক দিন সময় পান। তাই এই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করে পুনরায় সময় নির্ধারণের দাবি জানায় মানববন্ধন থেকে।
রিটার্নিং অফিসার ফেরদৌস আলম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। রায়ের কপি নিয়ে এলে নির্বাচনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।