সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের কৃষিপণ্য বিদেশে রপ্তানি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪১৭ বার পঠিত

নুর আলম, চীফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় কন্ট্রাক্ট ফার্মির মাধ্যমে উৎপাদিত নিরাপদ ফল ও বিভিন্ন শাকসবজি ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭-ডিসেম্বর) সকালে জাজিরা উপজেলার কাজির হাট সংলগ্ন মীরাশা চাষী বাজারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পদ্মাসেতুকে কাজে লাগিয়ে কৃষি অর্থনীতিতে ভিন্ন মাত্রা সংযোজনের লক্ষ্যে জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ মতলুবর রহমান, সেন্ট্রাল প্যাক হাউজের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক ( রপ্তানি) জুয়েল রানা, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ এক্সোয়ার্টস এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, জাজিরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারাক আলী সিকদার, পৌর মেয়র মোঃ ইদ্রিস মাদবর সহ রপ্তানির সাথে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় কৃষক কৃষাণী।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনার শুরু করা হয়। এরপর রপ্তানি কারকদের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন গ্লোবাল ট্রেড লিংক এর সিইও কাওসার আহমেদ রুবেল।

পরে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা সঞ্চালনায় সেমিনারে রপ্তানি যোগ্য নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল সহ কৃষকদের করণীয় এবং সুযোগ সুবিধা বিষয়ে কথা বলে উপস্থিত কৃষক কৃষাণীদের বিভিন্ন পরামর্শ দেন।

সেমিনারে পদ্মাসেতু কেন্দ্র করে সবজি ভান্ডার খ্যাত জাজিরা তথা শরীয়তপুরের সবজি ও ফল উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনের প্রতি যেন মান নিয়ন্ত্রণ করে সঠিকভাবে সর্টিং, গ্রেডিং এবং প্যাকেজিং করে রপ্তানি করা হয় এবং দেশের ভাবমূর্তি নষ্ট না হয় সে বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park