বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

সুজন চন্দ্র দাস
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনায় এসআই কমল কৃষ্ণ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দৌলতপুর ইউনিয়নের নায়েরগাঁও বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসমাইল হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই আরিফুর রহমান ও এএসআই রিপন মিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছালাম (২৯) ও মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেন।
এ ছাড়া এসআই মধুসূদন মজুমদার ও এসআই অধীর চৌধুরীর নেতৃত্বে পৃথক অভিযানে পুলিশ আইনের ৩৪ ধারায় মিনহাজুল আহম্মেদ ওরফে সৌরভ (২০), মো. আরিফ (৩০), মোফাজ্জল হোসেন (২৫) ও মো. রাসেল (২৫) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সাতজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park