মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পিরোজপুরে মাদকের তথ্য সংগ্রহ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা এবং কুপিয়ে জখম।

  • আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরে মাদক কারবারীর তথ্য সংগ্রহ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা এবং কুপিয়ে জখম করছে দুর্ভিত্তরা। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় পিরোজপুরের পুরাতন বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, ‘দৈনিক এই বাংলার’ পিরোজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিন গত কয়েকদিন যাবৎ একটি মাদক কারবারী গ্রুপের তথ্য সংগ্রহ করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে ঐ কারবারী গ্রুপটি।

আহত সাংবাদিক নাছির বলেন, আমার এলাকায় একটি গ্রুপ দীর্ঘদিন যাবৎ মাদকের কারবার করে আসছিল। আমি এই অবৈধ কারবারের সংবাদ প্রকাশের জন্য কয়েকদিন ধরে গোপনে এর তথ্য সংগ্রহ করছিলাম। এটা তারা টের পেয়ে ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় নামাজ পড়ার জন্য ওযু করতে বের হলে স্থানীয় আব্দুল্লাহ এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বিভিন্ন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কালাম জানান, সন্ধায় আমি নাছিরের ডাক চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি ১০-১২ জন তাকে এলোপাথাড়ি কোপাচ্ছে। পরে স্হানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন পিরোজপুর সদর হাসপাতালে পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান বলেন, আমি এ ঘটনা শুনতে পেয়ে পুলিশ পাঠিয়েছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য । লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park