বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লির সমাগম হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ১১টা ৩৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা নুরুল হক, যিনি বটগ্রামের হুজুর নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ১০৫ বছর।
জানাজায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। সকাল থেকেই প্রিয় আলেমকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজাস্থলে মানুষের ঢল নামে।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সুয়াগঞ্জ ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ছাত্র ও অনুসারীদের প্রতি সমবেদনা জানান।
আল্লামা নুরুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বটগ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস ও মুহতামিম এবং কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন।

দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আল্লামা নুরুল হক। তাঁর কাছে শিক্ষা গ্রহণ করা অসংখ্য ছাত্র বর্তমানে ধর্মীয় অঙ্গনে দায়িত্ব পালন করছেন।

বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন এই বর্ষীয়ান আলেম। মৃত্যুকালে তিনি ১০ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র, শিষ্য ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামে।

আল্লামা নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
এক শোকবার্তায় মনিরুল হক চৌধুরী বলেন, ‘আল্লামা নুরুল হক ছিলেন এ অঞ্চলে দ্বীনি শিক্ষার একজন পথিকৃৎ ও প্রাজ্ঞ আলেম। দ্বীনি শিক্ষার প্রসার এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আলেমসমাজ ও দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।’

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মনিরুল হক চৌধুরী। মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দানের প্রার্থনাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park