বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী

নীলফামারীর জলঢাকায় পাথরবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিশাল ইসলাম (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শাহিনুর ইসলাম (৩৫) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জলঢাকা পৌর শহরের বটতলা এলাকায় ডালিয়া মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চার্জার ভ্যানচালক বিশাল ইসলাম জলঢাকা বাজার থেকে এক যাত্রীকে নিয়ে ডালিয়ার উদ্দেশে রওনা হন। পথে ডালিয়া সড়কের বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ঢাকা মেট্রো-ট-১২-৯১৮২ নম্বরের একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক বিশাল ইসলাম ও যাত্রী শাহিনুর ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশাল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শাহিনুর ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত বিশাল ইসলাম জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে। আহত শাহিনুর ইসলাম গোলমুন্ডা বাজার এলাকার বাসিন্দা এবং জাহিদুল ইসলামের ছেলে। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। ট্রাকচালকের নাম-ঠিকানা সংগ্রহের পাশাপাশি এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park