বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরধরে জোরপূর্বক জমি জবরদখল,বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সালথায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরন রাজবাড়ীর কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট হওয়া স্বাভাবিক ব্যাপার বললেন ডাঃ ইসরাত জাহান উম্মন কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সায়েদাবাদে বিআরটিএর সচেতনতামূলক কর্মসূচি কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ চালুর বিষয়ে মতবিনিময় সভা পার্বতীপুরে আজেদা মা ও শিশু হাসপাতাল এর শুভ উদ্বোধন রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ জলঢাকায় পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে খাদে ট্রাক

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

এ.কে পলাশ

কুমিল্লার সদর দক্ষিণে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি ১১-এর সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করে এসআরবি-১১ সিপিসি-২ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন খুলনা জেলার রূপসা থানার চরমোসাবাদপুর গ্রামের আবু তাহের ফকিরের ছেলে মো. মনিরুল ইসলাম (২৫) এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উত্তর বাগবের গ্রামের মনির হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম মারুফ (২০)।

এসআরবি-১১ এর সিপিসি-২ এর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জেলার জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ,এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park