বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীর কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট হওয়া স্বাভাবিক ব্যাপার বললেন ডাঃ ইসরাত জাহান উম্মন কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সায়েদাবাদে বিআরটিএর সচেতনতামূলক কর্মসূচি কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ চালুর বিষয়ে মতবিনিময় সভা পার্বতীপুরে আজেদা মা ও শিশু হাসপাতাল এর শুভ উদ্বোধন রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ জলঢাকায় পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে খাদে ট্রাক সালথায় পূজামণ্ডপ পরিদর্শনে আটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসান আশরাফ গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, দুর্ভোগে পথচারীরা

পার্বতীপুরে আজেদা মা ও শিশু হাসপাতাল এর শুভ উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে আজ ২২ অক্টোবর সকাল ১১ টায় হুগলীপাড়া রংপুর রোড, হক অটো রাইস মিল সংলগ্ন, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল আজেদা মা ও শিশু হাসপাতালের। এ হাসপাতালের স্লোগান “নিরাপদ মাতৃত্ব, সুস্থ শিশু – আমাদের অঙ্গিকার ” এ নিয়ে পার্বতীপুর উপজেলায় আজেদা মা ও শিশু হাসপাতালটির শুভ উদ্বোধন হল আজ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাসপাতালের চেয়ারম্যান তাহসিন আহমেদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর – ৫ আসনের মাননীয় সংসদ সদস্য, এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, আরাফাত আমান আজিজ। আরও উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মোফাক্ষারুল ইসলাম। প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টার, পার্বতীপুর। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ফয়েজুর রহমান, আঃ রাজ্জাক সাবেক আনসার ভিডিপ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন,
ডাঃ কামরুন নাহার কল্পনা, উপস্থাপনায় ছিলেন, ফিরোজ হোসেন প্রমুখ। উল্লেখ্য কে এই আজেদা জানা গেছে, , আজেদা বেগম হল, ফরিদপুর জেলার কবিরপুর গ্রামের একজন সংগ্রামী মা। স্বামী আব্দুল কুদ্দুস মোল্লা PKSF এর ED হিসেবে কর্মরত ছিলেন। নিজে প্রসূতি মায়ের কষ্ট দেখে প্রতিজ্ঞা করেছিল কন্যাকে চিকিৎসক বানাবে সেই সুত্র ধরেই তার স্বপ্ন পূরণে আজকের কর্মসূচি। তার কন্যা ডাঃ কামরুননাহার কল্পনা শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে MBBS, পরে MCPS ও FCPS ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি এ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। তার স্বামী তাহসিন আহমেদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও তাহসিনুল কোরআন একাডেমির পরিচালক। স্বামীর এলাকা পার্বতীপুরের অবহেলিত মা ও শিশুদের সেবার জন্যই ফরিদপুরের এই পরিবারের এই মহতী উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। এখানে যে সব ডাক্তার চিকিৎসা দিবে তারা হলেন, ডাঃ কামরুন নাহার – প্রসূতি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ,ডাঃ মাহাবুব মোর্শেদ (মিম) – শিশু বিশেষজ্ঞ,ডাঃ তানজিনা চৌধুরী (জলি) – প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ডাঃ আবু আহমেদ ইসতিয়াক – মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস,ডাঃ মোঃ ওমর ফারুক সরকার – প্রসূতি ও স্ত্রী রোগ,
ডাঃ মাহমুদুল হাসান মারুফ সহ অন্যান্য বিশেষজ্ঞ ও ডাঃ রানো মৌ, ডাঃ জাহানারা, ডাঃ তাসাদ্দিক ইসলাম (জিম) প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park