মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দার তালমায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কামাল হোসেন মিয়া এমপি আসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ৪৫ সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান জলঢাকায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে আল আমিনের সংবাদ সম্মেলন ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ চ্যানেল (এস) এর হাতিয়া উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক হানিফ উদ্দিন সাকিব

পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি

  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা WARPO দেশের ১৩ টি জেলায় অ্যাকুইাফার ম্যাপিং ও পানি সংকটাপন্ন এলাকা মূল্যায়ন শীর্ষক সমীক্ষা কার্যক্রম পার্বতী পুর উপজেলায় হল রুমে গত ১৭ অক্টোবর থেকে আজ ১৯ অক্টোবর হতে শেষ হল তিন দিনের কর্মশালা। জানা গেছে এ কর্মশালা বাস্তবায়নে WARPO, আয়োজনে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস পাবলিক ট্রাস্ট, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত। এটি উত্তরাঞ্চলের পার্বতীপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে একই দিনে কর্মশালায় পরিচালিত হয়। WARPO সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি আইন-২০১৩ ও পানি বিধিমালা-২০১৮ বাস্তবায়নে উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১৩টি জেলা —দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এর ভূ-গর্ভস্থ পানির বর্তমান মজুদ, ব্যবহার, চাহিদা ও গুণগতমান নিরূপণ করা হবে। উত্তর-পশ্চিম অঞ্চলে প্রাকৃতিক খাল-বিল ও ভূগর্ভস্থ পানির মজুদ থাকা সত্ত্বেও শুষ্ক মৌসুমে অতিরিক্ত পানি উত্তোলন, অপরিকল্পিত নগরায়ণ ও পুনর্ভরণ ক্ষমতা হ্রাসের কারণে নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। বরেন্দ্র অঞ্চলে বছরে গড়ে ০.২৩ থেকে ০.৩৮ মিটার হারে পানির স্তর নিচে নামছে বলে গবেষণায় উঠে এসেছে। এই সমীক্ষার গুরুত্বপূর্ণ অংশ হলো স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং পার্বতীপুরে কৃষক, নারী, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে টেবিল বৈঠক করে তাদের স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ইউনিয়ন/মৌজা পর্যায়ে পানি সংকটের চিত্র তুলে ধরে ভবিষ্যৎ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার ভিত্তি তৈরি করা হবে। WARPO দেশের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার (IWRM) জাতীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে তথ্যভিত্তিক পানি শাসন জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে। প্রকল্পের মাধ্যমে টেকসই পানি উত্তোলন সীমা নির্ধারণ ও অ্যাকুইফারভিত্তিক মানচিত্র প্রণয়ন করা হবে, যা জাতীয় পানি নীতি ও আইন বাস্তবায়নে কাজে লাগবে। উপজেলার এ কর্মশালার যারা অংশ নেন, এরা হল – মোঃ আব্দুস সামাদ,, মোঃ আজাদ রহমান, মোঃ ফাহাদ রহমান, মোছাঃ জুলেখা আক্তার, মোঃ মাখুন, মোঃ বাদশা, মোঃ শফিকুল ইসলাম,মোঃ স্বাধীন চন্দ্র, মোঃ জিয়াউর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, নিপেন চন্দ্র, মোঃ কবির হোসেন, ,মোঃ সুমন, মোঃ আলম মোঃ নুর আলম, মনিনা, সুরমানা , কাদেশ, প্রীতি প্রারস এবং দুলাদিন্দী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park