বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও বললেন হাবিবুর রহমান লাভলু ১৪ নং কয়ড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন ঢাকার রাজনীতিতে বিএনপি কি নেতৃত্ব শূন্যতার ঝুঁকিতে? রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার মেম্বার বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দার তালমায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কামাল হোসেন মিয়া এমপি আসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ৪৫ সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান জলঢাকায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে আল আমিনের সংবাদ সম্মেলন

৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা এক বন্ধুর মাধ্যমে সাগরের মৃত্যুর খবর পায় তাঁর পরিবার। এতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। দরিদ্র পরিবারের আর্থিক সহায়তায় কিশোর বয়স থেকে উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালাতেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে আয় করতেন প্রায় ৭০ হাজার টাকা।

পরে সেখানে এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিবারের অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়া এবং এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার প্রলোভন দেখান ওই ব্যক্তি। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাঁকে জানিয়েছিলেন। তখন তিনি নিষেধ করেছিলেন। তাঁর অভিযোগ, দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করেছেন। শনিবার সাগরের এক বন্ধু তাঁর মৃত্যুর খবর দেন।

সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠান। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সঙ্গে কথা বলতে পারেননি। এখন শুনছেন, তাঁর ছেলে আর বেঁচে নেই।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park