মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দার তালমায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কামাল হোসেন মিয়া এমপি আসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ৪৫ সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান জলঢাকায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে আল আমিনের সংবাদ সম্মেলন ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ চ্যানেল (এস) এর হাতিয়া উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক হানিফ উদ্দিন সাকিব

বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব মানুষের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। সবাই সমঅধিকার নিয়ে বসবাস করবে। সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না, এই লক্ষ্যেই আমরা কাজ করছি।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়াকান্দী পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতির পক্ষে অবস্থান নিয়েছে। এবার দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি দেওয়া হয়েছে এবং বরাদ্দও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে সবাই মিলে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করছেন। এ উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে রাতভর পাহারা দিচ্ছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

জনসেবা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। সততার সঙ্গে জনগণের উন্নয়নে কাজ করতে পারাই আমার সার্থকতা। আমার বাবাও মানুষের পাশে থাকতেন। আমিও সব সময় আপনাদের পাশে থাকব।

রঘুয়াকান্দী পূজামণ্ডপের সভাপতি তপন কুমার মালোর সভাপতিত্বে ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন বিএনপি নেতা মুরাদুর রহমান মুরাদ, আব্দুর রব মাতুব্বর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park