বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদের সোহগদলে উৎসাহ উদ্দিপনা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুস্ঠিত হলো দূর্গাপূজা ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও বললেন হাবিবুর রহমান লাভলু ১৪ নং কয়ড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন ঢাকার রাজনীতিতে বিএনপি কি নেতৃত্ব শূন্যতার ঝুঁকিতে? রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার মেম্বার বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দার তালমায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কামাল হোসেন মিয়া এমপি আসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ৪৫ সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও বললেন হাবিবুর রহমান লাভলু

  • আপডেট সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

শরিফুল হাসান,

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে ১১ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কাউকে কষ্ট দিয়ে কথা বলেননি বলে দাবি করেছেন গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু। আসন্ন নির্বাচন সামনে রেখে তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে আগামী পাঁচ বছর মানুষের পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গট্টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার খোঁজখবর নেন।
হাবিবুর রহমান লাভলু বলেন, ‘আমি গট্টি ইউনিয়নে ১১ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। কেউ বলতে পারবেন না, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি বা ধমক দিয়েছি। ইউনিয়ন পরিষদে কাজ নিয়ে আসা মানুষের কাজ করে দেওয়ার চেষ্টা করেছি। কেউ প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর নিতে এলেও আমি সহযোগিতা করেছি।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন সামনে আসছে। অনেক প্রার্থী আপনাদের কাছে আসবেন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইনশা আল্লাহ, আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকব। আপনারা দোয়া করবেন, যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি।’

এ সময় উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর, আবুল হোসেন, ওবায়দুর কাজী, সাবেক ইউপি সদস্য আতিক মাতুব্বর, ইদ্রিস শেখ, লিয়াকত মুন্সি ও দাউদ খান গট্টি ইউনিয়নের লোহারপাড়া পূজামণ্ডপের সভাপতি রঙ্গেশ্বর বিশ্বাস ও বড়দিয়া বিশ্বাস বাড়ি সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি বিনয় বিশ্বাস, অসিত বিশ্বাশ সহ স্থানীয় ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park