রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, বাধা দিতে গেলে হত্যার হুমকি সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন ভিপি অমর কৃষ্ণ দাস শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত ঝিনাইদহে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত শরণখোলায় বাওয়ালী, মৌয়ালী ও জেলে পরিবারের শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ভারত থেকে নতুন ১৮টি বগি পার্বতীপুর হয়ে সৈয়দপুরে এখন রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর চার ভরি স্বর্ণালংকার ফেরত না দেওয়ার দাবি, নাতনিকে দেখতে গিয়েও হুমকির অভিযোগ

ভারত থেকে নতুন ১৮টি বগি পার্বতীপুর হয়ে সৈয়দপুরে এখন

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

ভারত থেকে নতুন ১৮ টি বগি রাত ৩ টা ৪৫ মিনিটে পার্বতীপুর স্টেশন অতিক্রম করে সৈয়দপুরের উদ্দেশ্যে চলে যায়। রেল সুত্রে জানা গেছে এটিই রেলের সরকারি হিসাবে প্রথম চালানে এসেছে ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি। একটি সুত্রে জানা গেছে, এটির চুক্তি বাংলাদেশ সরকার ২০২৪ সালের ২০ মে ভারতের RITES Limited (Rail India Technical and Economic Service এর সাথে চুক্তি করে। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর সংশোধিত চুক্তি হয়। মোট ২০০টি ব্রডগেজ কোচ কেনা হবে। প্রকল্প ব্যয়: ১৭০৪.৬৬ কোটি টাকা, যার মধ্যে ১৩৩১ কোটি টাকা ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (EIB) এর ঋণ। উৎপাদন: ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি (RCF) তে তৈরি। যাত্রা শুরু ১২ অক্টোবর, পশ্চিমবঙ্গের রানাঘাট হয়ে গেদে চেকপোস্ট। বাংলাদেশে প্রবেশ: ১৬ অক্টোবর দুপুর ২ টা ৩৭ থেকে ৩ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করে। এরপর পার্বতীপুর পার হওয়া কাস্টমস ক্লিয়ারেন্স শেষে ঈশ্বরদী-পার্বতীপুর জংশন হয়ে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হয় । পার্বতীপুর জংশন অতিক্রম করে রাত ৩ টা ৪৫ মিনিটে। এ সময় আর এন বির পুলিশের কড়া নজরদারির মধ্যে স্টেশন এলাকা অতিক্রম করে বলে অফিসার আহসান হাবীব জানান। ট্রেনের বগির ধরন: প্রথম চালানে আছে — ১১টি নন-এসি শোভন চেয়ার, ৩টি এসি চেয়ার, ২টি এসি স্লিপার/কেবিন ও ২টি এসি পাওয়ার কার (গার্ডের কামরা ও লাগেজ সুবিধা সহ)। দর্শনা থেকে সরাসরি সৈয়দপুর কারখানায় নিয়ে কারিগরি পরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান হবে, তারপর পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীবাহী ট্রেনে যুক্ত হবে। এ বিষয়ে পাকশী বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম নিশ্চিত করেছেন, নতুন কোচ যুক্ত হলে যাত্রীসেবার মান ও রেলের আয় দুটোই বাড়বে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park