
মোঃ শামীম হাসান সুজন
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত গ্রামের বাওয়ালী,মৌয়ালী ও জেলে পরিবারের শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণসহ শিশুদের ইংরেজিতে কথা বলা ও মাইন্ড ম্যাথের দক্ষতা দেখতে জাতীয় জলবায়ু জোট ক্যাবের ৫৪ তম কমিউনিটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার । সুন্দরবন সংলগ্ন ১নং সোনাতলা গ্রামে (১৭ অক্টোবর) শনিবার সকাল ১১ টায় ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ও শিক্ষা সচেতনতা সভায় ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব) এর প্রধান নির্বাহী পরিচালক আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবক নুরু মিয়া হাওলাদার ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপনচন্দ্র মন্ডল উপজেলা বিএনপির সভাপতি ও ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব) এর চেয়ারপার্সন আনোয়ার হোসেন পঞ্চায়েত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার । মাইন্ড ম্যাথের মাধ্যমে শিশুরা কাগজ-কলম ছাড়াই যোগ-বিয়োগের দক্ষতা প্রদর্শন ও আন্তর্জাতিক ফোনিক্স পদ্ধতিতে ইংরেজিতে শিখে তা অনরগল বলতে দেখে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিভূত হন ও সাথে সাথে বিস্ময় প্রকাশ করেন।