রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, বাধা দিতে গেলে হত্যার হুমকি সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন ভিপি অমর কৃষ্ণ দাস শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত ঝিনাইদহে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত শরণখোলায় বাওয়ালী, মৌয়ালী ও জেলে পরিবারের শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ভারত থেকে নতুন ১৮টি বগি পার্বতীপুর হয়ে সৈয়দপুরে এখন রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর চার ভরি স্বর্ণালংকার ফেরত না দেওয়ার দাবি, নাতনিকে দেখতে গিয়েও হুমকির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

মরমী সাধক ফকির লালন শাহ্-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ভাবগম্ভীর পরিবেশে লালন স্মরণানুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “ফকির লালন সাঁই আমাদের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সম্প্রীতির প্রতীক। তাঁর সাম্যবাদী দর্শন ও অমর বাণী আজও সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের পথ দেখায় ও অনুপ্রেরণা যোগায়।”

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় বাউল পরিবেশকদের অংশগ্রহণে লালন সংগীতের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park