বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ মেরামতের প্রাণকেন্দ্র পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেছেন সড়ক, নৌ পরিবহন, সেতু ও রেল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব। আজ ১৩ অক্টোবর বিকেল ৩ টা ২০ মিনিটে তারা কেলোকা কারখানায় প্রবেশ করেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে আজ দুপুরে মন্ত্রীদ্বয় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। সেখানে রেলকোচ সংস্কারে নিম্নমানের কাজ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এমন মানহীন কাজের দরকার নাই, বন্ধ করে দেন। নিজের বাড়ির জানালা সংস্কারেও কি এভাবে অবহেলা করতেন? সৈয়দপুর পরিদর্শন শেষে বিকেলে তারা পার্বতীপুর কেলোকায় আসেন। কেলোকা পরিদর্শনকালে রেলওয়ে শ্রমিক দল কেলোকা শাখার পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ব্যানারে রেল শ্রমিক দল কেলোকা শাখার সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৌজন্যে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম আহম্মদ হোসেন মাসুম সহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, শেখ রবিউল আলম বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এবং হাবিবুর রশিদ হাবিব একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা রেলকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার জন্য কাজ করছেন। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন এবং কেলোকার কাজের মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park