বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

পার্বতীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভায় ক্ষোভ, জনবল সংকটে দপ্তর অচল

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভায় বাল্যবিবাহ রোধে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। আজ ১১ অক্টোবর সকাল ১১. ৪৫ মিনিটে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার স্মারক নং- ৩২.০১.২৭৭৭.০০০.০২.০০১.২৬-১৭৮ মূলে জারিকৃত নোটিশে সকল সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খন্দকার শাকিনা বিনতে শরীফ। উক্ত সভায় বাল্যবিবাহ প্রতিরোধ প্রসঙ্গে একাধিক সদস্য অভিযোগ তোলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্যবিবাহের ঘটনা ঘটলেও অধিদপ্তরের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কোনো উঠান বৈঠক বা সচেতনতামূলক তেমন কোন সভা করা হয়নি। এ প্রসঙ্গে একজন সদস্য অভিযোগ করে বলেন, সমাজের উচ্চবর্গের লোকজনের মাধ্যমেই অনেক বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে, এমন একাধিক নজির ও রয়েছে। জনপ্রতিনিধিরা জড়িত থাকায় আমাদের কাছে তথ্য থাকলেও প্রতিবাদ করার উপায় থাকে না বলে জানান। আরেকজন বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তাকে মাঠে সচেতনতামূলক বক্তব্য রাখতে বা এলাকায় দেখাই যায় না বলে অভিযোগ তুলেন। এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিসার খন্দকার শাকিনা বিনতে শরীফ বলেন, আপনাদের কাছে গত মাস বা এ মাসে এমন কোনো নির্দিষ্ট তথ্য থাকলে বলেন । তিনি আরও জনবল সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, আমার অফিসে জনবল নেই, এমনকি একজন পিয়নও নেই। একজন মহিলাকে আমি নিজের টাকা দিয়ে কাজ করিয়ে নিচ্ছি। এ বিষয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেও কোনো কাজ হয়নি বলে জানান। সভা শেষে উপস্থিত সদস্যরা দ্রুত জনবল নিয়োগ ও মাঠ পর্যায়ে নিয়মিত উঠান বৈঠক চালুর দাবি জানান। অন্যথায় বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে না বলে তারা মত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park