
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
স্টাফ রিপোর্টার :
রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমানকে পুলিশ সদস্য কর্তৃক লাঞ্ছিত ও অপমানের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন সাময়িক বন্ধ রেখেছেন শ্রমিকরা। জানা গেছে, আজ ১৩ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে ৫ ঘণ্টা রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ থাকে। শ্রমিক ইউনিয়ন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুরের সিংগীমারি কাজীপাড়া গ্রামের সাগর এবং দরিখামা গ্রামের হাসান আলী (২৪), আইয়ুব (২৫) ও রবিউল (২৫) নামে চারজন ট্যাংকলরী শ্রমিককে পার্বতীপুর মডেল থানা পুলিশ আটক করে। শ্রমিক ইউনিয়নের অভিযোগ, শ্রমিকরা রাতে খাবার খাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। এ খবর পেয়ে ইউনিয়নের সভাপতি আতাউর রহমান থানায় গিয়ে পুলিশ কনস্টেবল জয়ন্তের কাছে আটকের কারণ জানতে চান। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে দাবি করেন শ্রমিক নেতারা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ঠ বক্তব্য সরকারের মাদকবিরোধী আন্দোলনে চার মাদকসেবীকে ট্যাফেন্ডা মামলায় দিনাজপুর জেল হাজতে পাঠায়। অন্যদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, আটককৃতদের মধ্যে একজন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, “আমার শ্রমিকরা মাদকের সাথে জড়িত নয়। ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজি নং- রাজঃ ৩১৮৮) অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভার ডাক দেয়। ব্যানার টানিয়ে পার্বতীপুর ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এতে রংপুর বিভাগের পাম্পগুলোতে তেল সংকটের আশঙ্কা তৈরি হয়। পরে সকাল ১০টার পর পার্বতীপুর ট্যাংকলরী অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনায় সমাধান না হওয়ায় পরে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার আশ্বাসে দুপুর ১টা ৩০ মিনিটে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন এবং তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়। প্রেস ব্রিফিংয়ে শ্রমিক নেতা আতাউর রহমান বলেন, “আমাদের দাবি পূরণ না হলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার কথা জানান।