
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁরা দলের বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানে যুবদলের নেতারা সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব এনায়েত হোসেন, যুগ্ন আহ্বায়ক মিরান হুসাইন,মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম, কালাম,হাবিবুর রহমান হাবি, খোকন মাতুব্বর, নুরুল ইসলাম মাতুব্বর,রাজিব মোল্লা প্রমুখ।