মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে। বর্তমান সরকার ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগে ভিক্ষা ছেড়ে এখন তারা আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানের পেশায় ফিরে আসছে।

আজ শনিবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা,বিধবা ভাতা, বয়স্কভাতা দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে বই ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে সরকার শিক্ষায় সহায়তা দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কৃষক বান্ধব সরকার কৃষকের সারে রেকর্ড পরিমান ভর্তূকি দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ,বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করায় কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ। এসময় তিনি বলেন, দেশে খাদ্যের কোন সংকট হবে না, আর দুর্ভিক্ষের তো প্রশ্নই আসে না।

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। এটা টেকসই করতে হলে প্রয়োজন স্মার্ট প্রশাসন, স্মার্ট স্থানীয় সরকার প্রতিনিধি। অচিরেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম এবং নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নাঈম বক্তব্য রাখেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল্লাহ, পরে খাদ্যমন্ত্রী সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park