সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যানচলাচল বন্ধ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক – সফিপুর এলাকার বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে যান চলাচল বন্ধ হয়ে, জনগনের দুভোর্গ পোহাতে হচ্ছে । পুলিশ আন্দোলনরত শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে এসেনশিয়াল নামের একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে এবং কারখানা থেকে বেরিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও আন্দোলন করে আশে পাশের কারখানার শ্রমিকদের অবরোধে অংশ গ্রহন করাই। সকাল ১১ টার দিকে শ্রমিকরা বেতন বৃদ্ধির কারনে ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় আশেপাশের অধিকাংশ গামেন্টস কারখানা ছুটি ঘোষনা করেন কতৃপক্ষ।
শ্রমিকরা স্লোগানে স্লোগানে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যাতায়াত ভাড়া, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল বেড়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বেতন বোনাস বাড়ছে না। তাই ত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধির জন্য আমরা আন্দোলনে নেমেছি।
পুলিশ সূএে জানা যায়, প্রথমে একটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে। পরে আরো কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ ও আন্দোলন করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশরা মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
তারিখ -২৭/১০/২৬ ইং

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park