সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে ২৫ টি বীর নিবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী।

  • আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বড়লেখা (মৌলভীবাজার), ৩১ ডিসেম্বর, শনিবারঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। তাঁদের জাতির শ্রেষ্ঠ সন্তানের মর্যাদা দিয়েছে। বীর মুক্তিযোদ্ধাগণ মারা গেলে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চাল, আটা, তেল, চিনি রেশন প্রদান সহ মাসিক ৫০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এতো সম্মান প্রদানের কথা চিন্তাও করা যেতো না।

আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২৫ টি বীর নিবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন ।

পরিবেশ মন্ত্রী বলেন, বড়লেখায় প্রতিটি গৃহ ১৪ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে ২৫ বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে, আরও ২৩টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডাইনিং রুম, বসার রুম, ২টি বাথরুম, কিচেন, ২টি বেডরুম, বেলকনি, বিদ্যুৎ ও পানির সুব্যবস্থাসহ আধুনিক সুযোগ সুবিধা থাকছে। ভবিষ্যতে মুক্তিযোদ্ধাগণ দুনিয়ায় না থাকলেও তাঁদের এই গৃহ দেখে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park