বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি গোপালগঞ্জ শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধ, জীবিত উদ্ধার ৫ জেলে রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুরুতর আহত তিতাসে মাছিমপুর বাজার কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চু/ন/কা/লি, গলায় জু/তা/র মালা কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্বার সহ গ্রেপ্তার-১ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-শিশুকন্যা হত্যা, ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুরনো প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park