বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক কালীগঞ্জে ডোপ টেস্টে শনাক্ত মাদকসেবী, এক মাসে কারাগারে ৩০ জন ডোপ টেস্টে পজিটিভ, পাঁচজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হালুয়াঘাটে চেয়ারম্যান শফিকুর রহমানের ফিশারিজে অবৈধ বিদ্যুৎ সংযোগ, মোটর-তার জব্দ পিরোজপুরের বেকুটিয়ায় ডিবির হাতে ইয়াবা সহ আটক ২ রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন ত্রিশালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় সড়ক উন্নয়ন প্রকল্পে নারী কর্মী নিয়োগের উন্মুক্ত লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী

দাউদকান্দিতে কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্বার সহ গ্রেপ্তার-১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

সুজন চন্দ্র দাস
দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ মো. দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো. দুলাল (৩৮) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কৃষ্ণপুর গ্রামের মিস্ত্রিবাড়ির মইনুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মেঘনা-গোমতী টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুটি চটের বস্তায় থাকা ১২টি পোটলা থেকে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় চার কেজি করে গাঁজা ছিল।

ঘটনায় সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আাইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park