
মো:আরিফ বিল্লাহ।
পিরোজপুর :
উপজেলার সমুদয়কাঠী শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৬ খ্রি.) স্বরূপকাঠী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, তিনি জামায়াতে ইসলামীর একজন সাধারণ কর্মী। তাকে ‘জামায়াত নেতা’ হিসেবে পরিচয় দিয়ে একটি কুচক্রী মহল তার ও তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন চক্রান্ত চালাচ্ছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনীত জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় কেউ ওই জমি মন্দিরের নামে কোনো কাগজপত্র বা দলিলের কথা বলতে পারেননি। বরং বি.এস ১৩০ খতিয়ানের ৫৯২ দাগের ওই জমিতে বৈধভাবে সমী রঞ্জন আইচ থেকে দলিল মূলে জমি ক্রয় করে তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন এবং পিরোজপুর বিজ্ঞ জজ আদালত থেকে ডিক্রি লাভ করে আইন অনুযায়ী নিজের নামে রেকর্ডভুক্ত করেছেন।
শফিকুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ মামলা মোকাবিলায় ব্যর্থ হয়ে বিগত ডিসেম্বর ২০২৫ ও জানুয়ারি ২০২৬ সালে তার ভোগদখলীয় জমি থেকে জোরপূর্বক ফসল লুঠ করে নেয়। এ ঘটনায় তিনি পিরোজপুর বিজ্ঞ আদালতে মামলা (এমপি ৩৩৯/২৫ ও সি আর ৩৮/২৬) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এই ক্ষোভ থেকে প্রতিপক্ষ টু্টুল আইচের নেতৃত্বে শীতলা মন্দিরের সাইনবোর্ড টাঙিয়ে তাকে ওই জমি থেকে উচ্ছেদের অপচেষ্টা চালানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম জীবননাশের আশঙ্কায় রয়েছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে যথাযথ আইনি সহযোগিতা ও নিরাপত্তা দাবি করেছেন এবং গণমাধ্যমকর্মীদের সত্য ও যাচাইকৃত তথ্য প্রচার করার বিনীত অনুরোধ জানান।