সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি :

আজ শনিবার বিকালে হবিগন্জের জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। হবিগন্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবল বাঙালির প্রাণের খেলা। এ দেশের আপামর জনগন ফুটবল খেলা উপভোগ করেন। আর ফুটবলের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনার আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বছরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। আমরা প্রতিবছর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ আয়োজন করছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ আয়োজিত হচ্ছে। আর তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট চালুর উদ্যোগ করি। আমি বিশ্বাস করি, এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শারিরীক ও মানসিক বিকাশে সহায়তা করবে ও প্রতিভাবান ফুটবলার সৃষ্টিতে অনবদ্য ভূমিকা পালন করবে।

এর পূর্বে প্রতিমন্ত্রী হবিগঞ্জের মাধবপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্হাপন করেন।

অনুষ্ঠানে স্হানীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু জাহির, জনাব গাজী মোঃ শাহনেওয়াজ এমপি, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক,
স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park