বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্ব নিলেন হাবিবুর রহমান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩০৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান। মঙ্গলবার(১১ অক্টোবর)বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন। একইদিন দুপুরে তিনি ঢাকা রেঞ্জ ডিআইজির পদ থেকে বিদায় নেন।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব গ্রহণ করেছেন হাবিবুর রহমান। তিনি ট্যুরিস্ট পুলিশের সদরদপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান ডিআইজি ইলিয়াছ শরীফ।এসময় ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের কনফারেন্স রুমে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সোমবার (১০ অক্টোবর) হাবিবুর রহমানকে নতুন দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
এর আগে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছেন। ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আলীকে সিআইডি প্রধানের দায়িত্ব দেয় সরকার।
এদিকে, দীর্ঘ প্রায় সাড়ে তিন বছরের দায়িত্ব পালন শেষে ঢাকা রেঞ্জ ডিআইজির পদ থেকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন হাবিবুর রহমান। দুপুরে রীতি মেনে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার আবেগ ধরে রাখতে না পেরে তার অনেক সহকর্মী অশ্রুসিক্ত হন।
হাবিবুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দেন। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। ঢাকায় ফেরার পথে দুপুর ১২টার দিকে মাদারীপুরের শিবচর থানায় নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।
হাবিবুর রহমান ১৭ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা, দক্ষতা আর সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বগুণের কারণে এরই মধ্যে সুখ্যাতি পেয়েছেন তিনি। তিনবার বাংলাদেশ পুলিশ পদক(বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park