শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সদরে গোরস্থান থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫ মিরপুরের দিয়াবাড়িতে ফল ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? মারধর, সংবাদ সম্মেলনে হামলা ও লুটপাটের অভিযোগ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ন‌ওগাঁর নিয়ামতপুর উপজেলা যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পিরোজপুর পৌরসভায় ২৫ পিস ইয়াবা সহ ডিবির হাতে আটক ২ পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবির হাতে ৫০ পিস ইয়াবা সহ আটক ২ ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন ৭ দফা দাবিতে লং মার্চ, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান কুসুম্বা ইউনিয়ন পরিষদে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন ৭ দফা দাবিতে লং মার্চ, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লং মার্চ উপলক্ষে প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের আলহেরা মোড়ে জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেন, আগামীকাল বিকেলে লং মার্চের বহর ঝিনাইদহে পৌঁছাবে। এ লং মার্চ ঘিরে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ এতে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি বলেন, মূলত সাত দফা দাবিতে এ লং মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। বর্তমান ক্ষমতাসীনরা গণভোটের গণরায় মানছেন না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করাও সাত দফা দাবির অন্যতম। এসব দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের লং মার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park