শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সদরে গোরস্থান থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫ মিরপুরের দিয়াবাড়িতে ফল ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? মারধর, সংবাদ সম্মেলনে হামলা ও লুটপাটের অভিযোগ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ন‌ওগাঁর নিয়ামতপুর উপজেলা যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পিরোজপুর পৌরসভায় ২৫ পিস ইয়াবা সহ ডিবির হাতে আটক ২ পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবির হাতে ৫০ পিস ইয়াবা সহ আটক ২ ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন ৭ দফা দাবিতে লং মার্চ, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান কুসুম্বা ইউনিয়ন পরিষদে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

​

মোঃ সোহেল রানা
রাজশাহী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে গঠিত বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মো. প্রিভেল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
​গত ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত সাড়ে আটটায় (২০৩০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
​জানা যায়, এসআরবি-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন ‘এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড’ এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে এসআরবি’র দলটি তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে আসামি মো. প্রিভেল ইসলাম (২৮)-কে (পিতা: মো. নাজমুল হক, সাং: রসুনচক, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ২৮ কেজি অবৈধ গাঁজা এবং মাদক কারবারে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ছয়
​দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এসআরবি-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park