বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

মাদারীপুরে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১২৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে ইজিবাইক গতিরোধ করে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর নিজবাড়ি থেকে শামীম ফকির (২৪) ও ইয়াছিন বেপারীকে (১৯) গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম পশ্চিম রাজৈর গ্রামের ইসকেন ফকিরের ছেলে ও ইয়াসিন একই গ্রামের পাট্টু বেপারীর ছেলে।
মামলার এজাহারে বলা হয়, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। ১৩ বছরের মেয়েটি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে উর্ত্তীণ হলে শনিবার বিকেলে মিষ্টি নিয়ে ইজিবাইকযোগে নিজবাড়ি থেকে শাখারপাড় নানাবাড়িতে যাচ্ছিল। মাঝপথে অপর একটি ইজিবাইকে এসে দুই বখাটে মেয়েটির ইজিবাইক গতিরোধ করে। পরে জোড়পূর্বক ৯ম শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয় পাশের কবিরাজপুরের একটি নির্জণস্থানে। এরপর ওই দুই বখাটে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার। পরে শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলে পড়লে পালিয়ে যায় বখাটেরা। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা একজন ভ্যানচালকের সহযোগিতায় রাত সাড়ে ১১টার দিকে মেয়েটিকে ভর্তি করে জেলা সদর হাসপাতালে। এই ঘটনায় মেয়েটির বাবা রোববার রাতে শামীম ফকির ও ইয়াছিন বেপারীকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত দুইজনকেই গ্রেফতার করে পুলিশ। পরে তাদের পাঠানো হয় আদালতে।
মাদারীপুরের রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় শামীমকে প্রধান আসামী ও ইয়াছিনকে সহযোগিতা হিসেবে মেয়েটির বাবা থানায় মামলা করেন। এই ঘটনায় দুইজনকেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park