শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি আশিক সাঈদ ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, মাস্টার্স চালুর বিষয়ে আশ্বাস সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহিনের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎয় পাঁচবিবির জাম্বুবানে আরাফাত রহমান কোকোর স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান, মনোনয়ন পেলে জয়ের আশাবাদী পার্বতীপুরে পদ্মপুকুর আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার

পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা

  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দার এলাকায় শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা। মাঠের পর মাঠ এখন সোনালি ধানে ভরে উঠেছে, আর সেই ধান ঘরে তুলতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছে কৃষকরা। জানা গেছে, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার এলাকায় আজ ৬ নভেম্বর বেলা ২ টার দিকে সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, কোথাও ধান কাটা শেষ হয়ে খড় শুকানো হচ্ছে, আবার কোথাও এখনো কাটা চলছে। কাটা ধানের আঁটি বেঁধে মাঠেই স্তূপ করে রাখছেন কেউ, কেউ আবার বাড়িতে নিয়ে যাচ্ছেন মাড়াইয়ের জন্য। এলাকার একাধিক কৃষকরা জানান, এবার আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় আমনের ফলন ভালো হয়েছে। বৃষ্টি ঠিকমতো হওয়ায় ধানের শীষ পুষ্ট হয়েছে। তবে ধান কাটার শ্রমিক সংকট আর মজরি
তবে ধান কাটার শ্রমিক সংকট আর মজুরি বেশি হওয়ায় কিছুটা চাপে আছেন তারা। উত্তর শালন্দারের কাশেম আলী জানায়, “কার্তিক মাস মানেই ঘরে ধান তোলার মাস। সারা বছরের কষ্টের ফসল এখন ঘরে আসছে, আর এ ধান দেখে মনের মধ্যে খুশি লাগছে। তবে ধান কাটা শেষ হলেই আবার, এসব জমিতে শুরু হবে সরিষা, গম ও সবজি চাষের প্রস্তুতি। তাই সময় মতো ধান ঘরে তুলতে তাড়াহুড়োয় পড়ে গেছি। তবে আর কিছু দিনের মধ্যে পুরো এলাকায় ধান কাটা পুরোদমে শুরু হয়ে যাবে বলে তারা জানায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park