বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

শরিফুল হাসান,
সালথা(ফরিদপুর)

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপতৎপরতার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল নিয়ে সালথা সদর বাজার, থানা রোডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম,
সদস্যসচিব এনায়েত হোসেন, মিরান হোসেন, মাহফুজ খান, খোকন মাতুব্বর, ফরিদ হোসাইন,সাইফুল ইসলাম রিজু,রাসেল শেখ, সদস্য রাজীব মোল্লা, মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park