সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয় কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার গোপালগঞ্জে যোগদান করলেন নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেপ্তার

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁ সদর উপজেলায় অটোচার্জারের গ্যারেজে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে গাইবান্ধা জেলার সাঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড়ে ফাত্তা ইসলামের অটোচার্জারের গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। একদল অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে অবস্থানরত বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং ভয়ভীতি দেখিয়ে গ্যারেজে থাকা দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনা দেন।
পুলিশ জানায়, এ ঘটনায় এর আগে শাহজাহান নামে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতির সঙ্গে জড়িত মূল হোতা ও অন্য সদস্যদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ নভেম্বর ভোররাতে সাঘাটা থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ জেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) এবং গাইবান্ধা জেলার সাঘাটা থানার গাছবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে আমিনুর (৪৫)।
অভিযানকালে আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—দুটি হেক্সো ব্লেড, তালা কাটার একটি চায়নিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একটি একধারবিশিষ্ট স্টিলের ফলাযুক্ত সিনথেটিক হাতলবিশিষ্ট ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত রশি।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এ অভিযানে আন্তজেলা ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park