শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর পুত্র নবজাতক নিখোঁজ পুলিশ সুপারের নির্দেশনায় ৭দিন পর নবজাতক উদ্ধার, আটক ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা রিপন আটক পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র অভিযানে নেছারাবাদে গ্রেফতার ২ তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ব্রাহ্মণপাড়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র অভিযানে নেছারাবাদে গ্রেফতার ২

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর)

পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র পৃথক অভিযানে নেছারাবাদ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।১২ নভেম্বর সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী আইনে এজাহার ভুক্ত আসামী মোঃগোলাম সরোয়ার (৫৫) একই মামলায় মোঃআবু সাইদ(২৮) এবং মাদক ব্যবসায়ী মোঃরানা(৪০) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা ডিবি কর্মকর্তা মোঃ মশিউর রহমান। তিনি জানান পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা,র সার্বিক দিকনির্দেশনায়, ডিবি ওসি মোহাম্মদ হোসেন আল মাহবুবের নেতৃত্বে এসআই পলাশ বিশ্বাস সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) চৌকস টিম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত নেছারাবাদে বিশেষ অভিযান পরিচালনা করে।এসময় নেছারাবাদ থানায় গত ২৬/১০/২৬ এফআইআর নং ১৫/১৭৫ এর ২০ নং এবং একাধিক মামলার আসামী মোঃ গোলাম সরোয়ার পিতাঃ হাবিব গোমস্তা সাংঃ সোহাগদল(বরছাকাঠী)
৪ নং ওয়ার্ড এবং ৫০০ গ্রাম অবৈধ মাদক(গাজা) সহ মোঃ রানা(৪০) পিতাঃআব্দুল মালেক সাংঃ সোহাগদল ৫নং ওয়ার্ড(রুপনগর) কে গ্রেফতার করা হয়।সরোয়ারকে সরাসরি কোর্টে প্রেরন করে রানার নামে মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে তাকে কোর্টে প্রেরন প্রক্রিয়াধীন।সন্ত্রাস বিরোধী অভিযানে এবং মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে।উপজেলা বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায় গোলাম সরোয়ার নিষিদ্ধ আওয়ামীলীগের বর্তমান কর্মকান্ড পরিচালনার অর্থদাতাদের মধ্যে অন্যতম।উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কয়েকজন মামলার বাদী জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করে সরোয়ারকে আসামী র তালিকা থেকে বাদ দেবার জন্য জেলা ম্যাজিস্টেট থেকে এফিডেভিট
করানো হয়।যা খুবই দুঃখজনক।তারা ১২৮ পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আহমদ সোহেল মনজুর সুমনের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park