শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর পুত্র নবজাতক নিখোঁজ পুলিশ সুপারের নির্দেশনায় ৭দিন পর নবজাতক উদ্ধার, আটক ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা রিপন আটক পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র অভিযানে নেছারাবাদে গ্রেফতার ২ তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ব্রাহ্মণপাড়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নওগাঁয় বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর পুত্র নবজাতক নিখোঁজ পুলিশ সুপারের নির্দেশনায় ৭দিন পর নবজাতক উদ্ধার, আটক ২

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর নিখোঁজ হওয়া ছেলে নবজাতককে এক সপ্তাহ পর পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মলিনা নামের এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে নওগাঁ জেলা শহরের বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসব করেন এক নারী। তবে প্রসবের পর পরিবারের সদস্যরা একটি কন্যাসন্তান পেলেও ছেলে নবজাতকটির কোনো সন্ধান পাননি। এ ঘটনায় নবজাতকের পরিবার নওগাঁ সদর থানায় অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগ ছিল, ক্লিনিক কর্তৃপক্ষ, চিকিৎসক কিংবা নার্সদের অবহেলার কারণে তাদের ছেলে সন্তানটি নিখোঁজ হয়েছে অথবা চুরি করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও সার্কেল), সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ইন্সপেক্টর ক্রাইমের সমন্বয়ে পুলিশের একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলায় এক নারীর হেফাজতে অল্প বয়সী একটি ছেলে শিশু রয়েছে। পরে পুলিশ ও সিভিল টিম যৌথ অভিযান চালিয়ে মলিনা নামের ওই নারীকে আটক করে এবং তাঁর হেফাজত থেকে প্রায় সাত দিন বয়সী একটি ছেলে নবজাতককে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে গর্ভবতী বলে দাবি করলেও পরবর্তী সময়ে শিশুটিকে অন্য স্থান থেকে সংগ্রহ করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। এ ঘটনায় তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া শিশুটিই বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া অভিযোগকারী পরিবারের সন্তান কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ডিএনএ পরীক্ষা ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং নবজাতক নিখোঁজের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park