
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ
অডিটোরিয়াম, রাজারবাগ-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশের সকল পুলিশ লাইনসের সাথে অভিন্ন ব্যানার ও সাজসজ্জায় গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস হতে জেলার অফিসার ও ফোর্স বৃন্দও ভার্চুয়ালি উক্ত অনুষ্ঠানে সংযুক্ত হন।
এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে জেলা পুলিশের সকল অফিস, থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে আলোকসজ্জা করা হয়। এছাড়া থানা সমূহ ও পুলিশ লাইনস এর মেসে উন্নত খাবার পরিবেশন করা হয়।