সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রংপুরে শীতজনিত রোগে ১৭ জনের মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ১৫১ বার পঠিত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি :

রংপুরে হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ওঠানামা করার সঙ্গে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বয়স্করাও।
শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে ঘটছে অগ্নিদগ্ধের ঘটনাও। এতে করে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। গত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু ওয়ার্ড ও বার্ন ইউনিটে ভর্তি হয়েছে তিন শতাধিকের বেশি রোগী। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে সাতদিনে ১৫ শিশু ও নবজাতকের মৃত্যু হয়েছে। যাদের সবার বয়স ১ মাস থেকে চার বছরের মধ্যে। এছাড়া শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রংপুর সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পৌষের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। দিন দিন তাপমাত্রা কমে আসাতে শীতে শিশু ও বয়স্করা কাবু হচ্ছেন। তবে চলতি সপ্তাহের চেয়ে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে রমেক হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, প্রতিটি শয্যায় একাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে রাখা হয়েছে। প্রতি শয্যায় মায়েরা সন্তান নিয়ে বসে আছেন। কোনো শয্যায় দুইজন, কোথাও তিনজন। অনেকে সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওয়ার্ডের বাইরে ঘোরাঘুরি করছেন। শিশুর সঙ্গে অভিভাবকদের এমন ভিড়ের কারণে নার্স ও চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
হাসপাতালের শিশু বিভাগের ৯ নম্বর ওয়ার্ডের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স মোছা. শিখিলী খাতুন জানান, এবার কোল্ড ডায়রিয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। চলতি মাসে প্রতিদিন গড়ে ৫০-৬০টি শিশু নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে।
আড়াই মাস বয়সী শিশু আহনাফ বাবুকে নিয়ে হাসপাতালে এসেছেন মা আলোবানু। লালমনিরহাটের কালীগঞ্জ থেকে আসা এই নারী জানান, তার ছেলের কয়েকদিন ধরে সর্দি-কাশির সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় সোমবার হাসপাতালে নিয়ে এসেছেন। শীতের কারণে নিউমোনিয়া হয়েছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।
হাসপাতালের শিশু বিভাগ থেকে পাওয়া তথ্যমতে, গত ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরের মিঠাপুকুরের ১০ মাসের শিশু ওমর আলী, লালমনিরহাট পাটগ্রামের ৩ বছরের শিশু, গাইবান্ধার নবজাতক, কুড়িগ্রাম চিলমারির আড়াই বছরের শিশু, রংপুর নগরীর শালবন এলাকার ১৯ মাসের মাহমুদুল হাসান রয়েছে।
হাসপাতালে সেবা প্রদানে ব্যস্ত নার্স ও চিকিৎসকদের দাবি, শুধু শীতজনিত রোগে এসব শিশুর মৃত্যু হয়নি। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানি, অপরিপক্ক ও কম ওজনের নবজাতক এবং জন্মের সময় মস্তিষ্কে আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। সাধারণত শীতকালে শিশুরা এসব রোগে আক্রান্ত হয় বেশি। হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই গ্রাম থেকে আসা।
এদিকে শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই এমন চিত্র নয়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
শিশু বিভাগ সূত্র জানায়, দুইটি শিশু ওয়ার্ডে গত দুই সপ্তাহ ধরে শিশু রোগী ভর্তির সংখ্যা শয্যার চেয়ে কয়েকগুণ বেশি। যাদের বয়স একদিন থেকে পাঁচ বছর পর্যন্ত। শীতের আগে এই ওয়ার্ডে এভাবে এত রোগী থাকতে দেখা যায়নি বলে চিকিৎসক ও নার্সরা জানান। শীত যতই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে শিশু ওয়ার্ডে দায়িত্বরত এক চিকিৎসক বলেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নবজাতকদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও হাঁপানি দেখা দেয়। এ সময়ে শীতজনিত রোগ ছাড়াও নবজাতকের ক্ষেত্রে অপরিপক্ব ও কম ওজনের শিশুও ভর্তি হয়। তাদের উষ্ণতার প্রয়োজন হয়। কিন্তু সে অনুযায়ী তারা উষ্ণতা পায় না। এজন্য মায়েদের এই সময়টা বেশি সচেতন ও সতর্ক হওয়া দরকার।
হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. তানভীর চৌধুরী জানান, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা কম। আগের সপ্তাহে ৪ শতাধিক রোগী সেখানে চিকিৎসা নিয়েছে।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. শামীম আহমেদ বলেন, শীতের কারণে নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয়। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শিশুদের মধ্যে যাদের অবস্থা সংকটাপন্ন মনে হচ্ছে, তাদের ভর্তি করা হচ্ছে। তবে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার আফরোজা (৩৭) ও পঞ্চগড়ের বোদা উপজেলার নছিমন বেওয়া (৬৮) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ ৩৩ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। কারো কারো শরীরের ৮০ শতাংশ, আবার কারো শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। অগ্নিদগ্ধদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে ৩৪ জন ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে চারজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। এছাড়া গত মাসে বহির্বিভাগে ৪১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সরকারি কোনো অনুদান না পাওয়ায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।
এদিকে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, রংপুর অঞ্চলে ১৩ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। বুধবার রংপুরে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সৈয়দপুরে ১২ দশমিক ২, রাজারহাটে ১১ দশমিক ৫, ডিমলায় ১২ দশমিক ১, দিনাজপুরে ১২ দশমিক এবং তেঁতুলিয়াতে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চলতি মাসে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park