সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরিশালে জমে উঠেছে পুরনো কাপড়ের হাট!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ১৪০ বার পঠিত

নাজমুল হুদা ও সিফাত উল্লাহ, বরিশাল :

বরিশালে সড়কের পাশে পুরনো কাপড়ের বেচাকেনা জমে উঠেছে। সন্ধ্যার পর থেকেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর থাকে ফুটপাতের দোকানগুলো। ব্যবসা বৃদ্ধির পাশাপাশি করোনার লোকসান পুষিয়ে উঠতে সহজ সুদে ঋণের দাবি জানান হকার নেতারা।

সন্ধ্যা নামতেই বেচাকেনায় জমে ওঠে বরিশাল জেলা পরিষদের পুকুর পাড়ের সামনের সড়কের ফুটপাতের দোকানগুলো। হাঁকডাকে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা বিক্রেতাদের। আর ভিড় ঠেলে পছন্দের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা।

প্রায় ৫০ বছর আগের হকারদের হাত ধরে পুরাতন কাপড় বিক্রির ফুটপাতের নামবিহীন এ মার্কেটে বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতবস্ত্র বেচাকেনা হয় এখানে। আর বাকি ৮ মাস চলে শার্ট প্যান্ট বিক্রি!দোকানিরা বলছে, আগের তুলনায় গাইটের দাম বেড়েছে। তবে বেচাবিক্রি ভালো হওয়ায় লাভের আশাকরছি।

কম টাকায় পছন্দের পোশাকটি কিনতে পেরে খুশি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা। সাধারণ ক্রেতারা বলেন, এখানে সাধ্যের মধ্যে ভাল পণ্য পাওয়া যায়। শীতের তীব্রতা মোকাবিলায় আমরা পরিবারের জন্য এখান থেকেই পছন্দের কাপড় কিনতে পারছি!এদিকে ব্যবসা বৃদ্ধির পাশাপাশি করোনার লোকসান পুষিয়ে উঠতে সহজ সুদে ঋণের দাবি জানান হকার নেতা!বরিশাল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম বলেন, ‘সরকার যদি আমাদের অল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করে খেতে পারি। সরকারেরও রাজস্ব বৃদ্ধি পেত।’

নগরীর ফুটপাতে শতাধিক হকার রয়েছেন। প্রতিদিন প্রতিটি দোকানে ১০ থেকে ১৫ হাজার টাকার শীতবস্ত্র বিক্রি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park