
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
৬ জানুয়ারি ২০২২৩ শিবালয়ের পশ্চিম সাহিলী দক্ষিণ পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অত্র মসজিদ কমিটির সভাপতি মোঃ সাহাদত মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ – কর কমিশনার, কর কমিশনার গাজীপুর মোঃ জাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে বিশিষ্ট সমাজ সেবক মোঃ জালাল সরকার, মোঃ ইউসুফ মোল্লা, তেরশ্রী ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ কামাল হোসেন প্রমূখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো রুহুল আমীন মোল্লা, মোহসীন হোসাইন, মোঃ আবু হানিফ, মোঃ সায়েদুর রহমান।